মালদা

পুরাতন মালদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্যোগে শুকনো খাবার বিলি ১৪০ টি বানভাসি পরিবারকে

পুরাতন মালদার অসমানিয়া হাই মাদ্রাসা স্কুলে আশ্রিত বানভাসি মানুষদের এদিন শুকনো খাবার বিলি করা হয়। এদিন পুরাতন মালদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন হালদারের উদ্যোগে ১৪০ টি বানভাসি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন হালদার, পুরাতন মালদার প্রাক্তন পৌরপ্রধান বিভূতি ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।